1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

ঢাকা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে একদল ডাকাত হানা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ব্যাংকের ওই শাখায় হানা দেয় ডাকাতরা। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের ওই শাখা ঘিরে রেখেছে পুলিশ।

ব্যাংকের কর্মী, পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই মুহূর্তে ব্যাংকের ওই শাখা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাধারণ জনতা। তারা ডাকাতদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।

আর ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ বলেন, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com