1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

শ্রীবরদীতে শিক্ষার্থীদের হাতে ফলজ গাছের চারা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া এলাকায় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াতে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন কুরুয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (১জুলাই) বিকেলে কুরুয়া স্বপ্নের ছোঁয়া কোচিং সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কোচিং সেন্টারের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুরুয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এস এম জাকির হোসেন, সহসাধারণ সম্পাদক কাওছার সরকার, সাংগঠনিক সম্পাদক এস আই শহীদ, কোচিং সেন্টারের পরিচালক রেদোয়ান আহমেদ এবং প্রতিষ্ঠানের শিক্ষকরা।

অনুষ্ঠানে অতিথি ও বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণে বৃক্ষরোপণের বিকল্প নেই। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম পরিবেশ সংরক্ষণে আরও সচেতন হবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান আয়োজকেরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com