
সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : “মানবতার সেবায় আমরা ঐক্যবদ্ধ” এ শ্লোগানকে সামনে রেখে ফজিলতপাড়া যুব ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও ফজিলতপাড়া গ্রামের ফজিলতপাড়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় একই গ্রামের দুই গুণীজনকে ফজিলতপাড়া যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
সকাল ৯ টা থেকে শিশু-কিশোরদের নিয়ে পুরস্কার বিতরণের মাধ্যমে বিভিন্ন গ্রামীণ খেলাধূলা দিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়। সন্ধ্যায় সকলকে নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত অতিথিবৃন্দ এলাকার সার্বিক উন্নয়ন ও ফাউন্ডেশন এর কার্যক্রমের দিকনির্দেশনা রেখে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্মেন্টস ব্যবসায়ী মাসুদ রানা। মাজহারুল ইসলাম আকন্দের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নুরুল হুদা আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আসাদুজ্জামান তুহিন তালুকদার, হাজী রফিকুল ইসলাম আকন্দ, শাহজাহান মাস্টার, সাত্তার মন্ডল, হাজী জাহাঙ্গীর, ফেরদৌস আলী শেখ।
আমন্ত্রিত অতিথির মধ্যে আব্দুল মজিদ আকন্দ, সামিউল হক আকন্দ, নাদের হোসেন আকন্দ, জহুরুল হক আকন্দ, ওয়াহেদ আলী আকন্দ, আব্দুর রাজ্জাক শেখ, বাবুল মন্ডল, লেবু মন্ডল ও আব্দুর রশিদ মন্ডল উপস্থিত ছিলেন। পরে সকলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।