1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): সীমান্তবর্তী শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদসহ খোরশেদ আলম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে উপজেলার দুধনই তালতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজ এর ছেলে।

পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে এসআই আবুল হাসেম ও এএসআই শামছুল হক সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে উপজেলার দুধনই তালতলা এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদসহ খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

ঝিনাইগাতী থানার অফিসার্স ইনচার্জ আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদককারবারি খোরশেদ আলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com