1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

হাতকড়া হাতে বাবার জানাজা ও দাফনে ছাত্রলীগ নেতা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

বগুড়া : বগুড়ার সারিয়াকান্দিতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন গোলাম রব্বানী নামের এক ছাত্রলীগ নেতা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে তাকে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

গোলাম রব্বানী উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের হেলাল প্রামাণিকের ছেলে। তিনি সারিয়াকান্দি উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রব্বানীকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে সারিয়াকান্দি থানা পুলিশ। গতকাল বুধবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গোলাম রব্বানীর বাবা হেলাল প্রামাণিক মারা যান।

এদিকে বাবার জানাজায় অংশ নিতে গোলাম রব্বানীকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। প্যারোলে মুক্তি পাওয়ার পর তাকে কড়া পুলিশ পাহারায় তার গ্রামের বাড়িতে এনে বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ করে দেয় পুলিশ। এরপর জানাজা শেষে তার বাবাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হলে তাকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com