
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে সাধারণ মানুষের ঢল। দীর্ঘ দিন প্রকাশ্যে কোন সভা, সমাবেশ করতে না পারায় কোন ঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেলুয়া শাখার আয়োজনে ভেলুয়া ইউনিয়ন পরিষদ মাঠে ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার অন্যতম সদস্য ও শেরপুর জেলা শাখার সেক্রেটারী নুরুজ্জামান বাদল।
শফিকুল ইসলাম শ্যামলের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন- বিশেষ অতিথি উপজেলা জামায়াতের আমীর আজহারুল ইসলাম মিস্টার, সেক্রেটারি, মাওলানা রেজাউল করিম, প্রচার মিডিয়া সম্পাদক আমীর হামজা মিষ্টার, ইউনিয়ন সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, সেক্রেটারী মাওলানা শাহজাহান ও অন্যান্য নেতৃবৃন্দ।