1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

রা‌তের আঁধা‌রে ভেঙে দেওয়া হলো বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে রা‌তের আঁধা‌রে ভেকু দি‌যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান ও মুহাম্মদ মনসুর আলীর ম্যুরাল ভেঙে দেওয়া হ‌য়ে‌ছে।

সোমবার (৩০ ডি‌সেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর উদ্যো‌নে স্থা‌পিত এসব ম্যুরালগু‌লো ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পা‌লি‌য়ে যাওয়ার পর টাঙ্গাইল শহীদ স্মৃ‌তি পৌর উদ্যো‌নে মুক্তম‌ঞ্চের পা‌শে নি‌র্মিত বঙ্গবন্ধু ম্যুরা‌লের দুই পাশ ভে‌ঙে ফে‌লে আন্দোলনকারীরা। এসময় পা‌শে থাকা জাতীয় চার‌নেতার ম্যুরা‌লও ক্ষ‌তিগ্রস্ত হয়। প‌রে সোমবার রাতের আঁধা‌রে ভেকু দি‌য়ে তা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু ছাড়াও এখানে জাতীয় চার নেতার ছবি সম্বলিত ম্যুরাল ছিল।

এদি‌কে রা‌তে ভাঙা হ‌লেও টাঙ্গাইল সদর থানার পু‌লিশ এখনও বিষয়‌টি জা‌নেন না।

মঙ্গলবার সকা‌লে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, পৌর উদ্যানে স্থা‌পিত ম্যুরাল ভাঙার বিষয়‌টি এখনও জা‌নি না। স্থান‌টিও প‌রিদর্শন করা হয়‌নি।

এ বিষ‌য়ে জেলা প্রশাসক শরীফা হ‌কের বক্তব্য জান‌তে মোবাইলে একা‌ধিকবার যোগা‌যোগ করা হ‌লেও তি‌নি কল রি‌সিভ ক‌রেন‌নি।

- ঢাকা পোস্ট 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com