
– মনিরুল ইসলাম মনির –
মাঝেমধ্যে মনটা ভীষণ ভেঙে যায়। মনে হয়, সাংবাদিকতা পেশায় আসাটাই হয়তো জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল। অথচ লেখালেখির জগতে আমার পথচলা শুরু হয়েছিল অন্যরকম স্বপ্ন নিয়ে। কবিতা লিখতাম, গল্প লিখতাম, উপন্যাসও লিখেছি। বইমেলায় বই প্রকাশ করেছি। সেই জগতে ছিল আবেগ, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য। সেখানে মতের ভিন্নতা থাকলেও কাদা ছোড়াছুড়ি ছিল না। সৃষ্টিশীলতার জায়গায় মানুষ মানুষের পাশে বসতে পারত, মন খুলে কথা বলতে পারত। কাউকে কারও চক্ষুশূল হয়ে উঠতে হতো না।
কিন্তু ২০০২ সালে স্থানীয় একটি সাহিত্যপত্রে আমার লেখা একটি প্রবন্ধ প্রকাশিত না হওয়ায় ক্ষোভ থেকেই প্রথম নিজ উদ্যোগে একটি পত্রিকা বের করি। একসময় সাংবাদিকতার প্রতি আগ্রহ তৈরি হয়। শখের বশে সাংবাদিকতায় এসেছিলাম। কিন্তু কখন, কীভাবে সেই শখ নেশায় পরিণত হলো, তা নিজের কাছেও অজানা। সাংবাদিকতার প্রতি ভালোবাসা, মানুষের কথা তুলে ধরার আকাক্সক্ষা আর সমাজের অসংগতিগুলো সামনে আনার তাগিদ আমাকে ধীরে ধীরে এই শোর সঙ্গে গভীরভাবে জড়িয়ে ফেলেছে।
তবে যে সাংবাদিকতায় এসেছিলাম, ইে সাংবাদিকতা আর আজকের বাস্তবতার মধ্যে যেন বিস্তর ফারাক। একসময় এ পেশার প্রতি মানুষের শ্রদ্ধা ছিল, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্মানবোধ ছিল। মতপার্থক্য থাকলেও তা ব্যক্তিগত শত্রুতায় রূপ নিত না। কিন্তু এখন অনেক ক্ষেত্রেই ভালো কাজ করতে গেলেই শত্রু তৈরি হয়। নেতৃত্বে থাকলে তো কথাই নেই। আবার নেতৃত্বে না থেকেও যদি নিজের অবস্থান তৈরি করেন, কিছু মানুষকে পাশে নিয়ে চলেন, তখনও সমালোচনা, অপপ্রচার আর নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। একাকী চললে বলা হয়, আপনার সঙ্গে কেউ নেই। আর কয়েকজনকে নিয়ে চললে বলা হয়, আপনি গ্রুপিং করছেন। অর্থাৎ, আপনি ভোবেই চলুন না কেন, সমালোচনার জন্য যেন কিছু মানুষের কাছে সবসময়ই অজুহাত প্রস্তুত থাকে।
এই বাস্তবতায় একজন সাংবাদিককে কখনো কখনো নিজের পেশাগত দায়িত্বের চেয়ে সাংগঠনিক দ্ব›দ্ব, ব্যক্তিগত বিরোধ ও অপপ্রচারের মোকাবিলা করতেই বেশি সময় ব্যয় করতে হয়। যে পেশায় সত্য তুলে ধরার কথা, সেখানে সত্যের পক্ষের মানুষকেই যদি নানা অপবাদ, হেনস্তা ও মানসিক চাপের শিকার হতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে- এই পেশায় আর কতদিন টিকে থাকা সম্ভব?
গত কয়েক দিনে শুধু প্রেসক্লাবকে ঘিরেই আমাকে এবং আমার পরিবারকে নানা ধরনের হেনস্তার মুখোমুখি হতে হয়েছে। প্রেসক্লাব নিয়ে চিন্তা, উদ্যোগ কিংবা নেতৃত্বের প্রশ্নে ব্যক্তিগত আক্রমণ যেন ক্রমেই বাড়ছে। যদি প্রেসক্লাব নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দিই, তাহলে হয়তো আপাতত কোনো পেশাগত শত্রুতার মুখোমুখি হতে হবে না।
গতকাল নিজেদের মধ্যেই হাতাহাতির মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। শুধু আমাদের এখানেই নয়, গত কয়েক দিন ধরে ময়মনসিংহ প্রেসক্লাব নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিদ্বেষ, পাল্টাপাল্টি অভিযোগ, বদনাম ও আক্রমণাত্মক বক্তব্য ছড়িয়ে পড়ছে। এমনকি নিজেদের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে। প্রতিপক্ষকে আক্রমণ করা, হুমকি দেওয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অপমান করার প্রবণতা যেন ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে।
যারা নিজেদের জাতির বিবেক বলে পরিচয় দিই, যারা সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরার দায়িত্ব পালন করি, আমাদের পেশাগত সংগঠনগুলোর অবস্থা যদি এমন হয়, তাহলে সাধারণ মানুষ আমাদের সম্পর্কে কী ভাববে? আমাদের কাছ থেকে তারা কী শিখবে?
আজ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, হয়তো সাংবাদিকতা ছেড়ে দিন, নয়তো ক্রাইম রিপোর্ট বন্ধ করুন। যেন পেশাগত দায়িত্ব পালন করলে সহকর্মীদের কেউ আপনাকে প্রতিপক্ষের হাতে তুলে দেওয়ার সুযোগ না পায়। নয়তো এই নোংরা বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে নিজেও দলীয় বলয়, গ্রুপিং কিংবা ব্যক্তিগত ক্ষমতার বৃত্ত তৈরি করুন।
২০২০ সালেও আমাকে ঘিরে এমন কিছু নোংরামির অভিজ্ঞতা হয়েছিল। ভেবেছিলাম, হয়তো সময়ের সঙ্গে এসব বন্ধ হবে। মানুষ পেশাগত প্রতিযোগিতায় থাকবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ, অপপ্রচার কিংবা কাউকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করবে না। কিন্তু এবারও যেন সেই নোংরামির পুনরাবৃত্তি ঘটছে, বরং আরও নিচু স্তরে নেমে।
আমাকে কখনো মাদক ব্যবসার শেল্টারদাতা হিসেবে প্রচার করা হচ্ছে, কখনো জামায়াত, কখনো আওয়ামী লীগার বানানো হচ্ছে। আমার চাকরি নষ্ট করার অপচেষ্টা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা করা ও বিভিন্ন জায়গায় আমাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে।
সত্যি বলতে, অনেক আগেই সাংবাদিকতা ছেড়ে দেওয়ার কথা ভাবতাম। মনে হয়েছে, নে ভাই, তোরা করে খা! কিন্তু বাস্তবতাও কঠিন। পঁয়তাল্লিশ বছর বয়সে এসে নতুন কোনো পেশায় শুরু থেকে নিজেকে প্রতিষ্ঠিত করা সহজ নয়। এই বয়সে এসে পেশা বদলে নতুন করে সফল হওয়ার স্বপ্ন দেখা অনেকটা অলৌকিক কিছুর প্রত্যাশার মতো।
বিশ্বাস করুন, সাংবাদিকতায় যে পরিমাণ শ্রম, মেধা, সময় ও অর্থ ব্যয় করেছি, তা যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজে লাগাতে পারতাম, হয়তো আজ আরও ভালো অবস্থানে থাকতাম। ২০১০ সালে ঢাকায় ভলো একটি চাকরি নিয়ে চলে গিয়েছিলাম। কিন্তু আঞ্চলিক সাংবাদিকতার নেশা আমাকে সেখানে স্থায়ী হতে দেয়নি। সেই চাকরিতে টিকে থাকলে হয়তো আজ ঢাকায় নিজের বাড়ি, গাড়ি ও আর্থিক স্বচ্ছলতা থাকত। কিন্তু ভাগ্যের ওপর তো কারও হাত নেই। এই পেশার প্রতি ভালোবাসা থেকেই অনেক কিছু ত্যাগ করেছি। সম্মানহানির শিকার হয়েছি, হেনস্তা হয়েছি, কঠোর পরিশ্রম করে, ঋণ করে ও বাকিতে প্রয়োজনীয় কাজ সেড়ে ধীরে ধীরে তা পরিশোধ করেছি। নিজের ও পরিবারের জন্য একটু ভালো থাকার চেষ্টা করেছি, সামান্য সৌখিনতার স্বপ্ন দেখেছি। অথচ সেই ভালো থাকার চেষ্টাও যেন অন্য কারও চোখে সহ্য হয় না।
সবমিলিয়ে, নিজের ভুল সিদ্ধান্তের দায় হয়তো নিজেরই। কিন্তু অন্তত আমার সন্তানদের যেন আল্লাহ এই পেশার জন্য মনোনীত না করেনÑ এটাই এখন আমার প্রার্থনা।
সাংবাদিকতা মানুষের পাশে দাঁড়ানোর পেশা, সত্য প্রকাশের পেশা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার পেশা। অথচ সেই পেশার ভেতরেই মানুষ মানুষকে প্রতিনিয়ত অপমানিত, কোণঠাসা ও হেনস্তা করার প্রতিযোগিতায় লিপ্ত। বাস্তবতার কষাঘাতে আজ বলতে বাধ্য হচ্ছিÑ সাংবাদিকতার চেয়ে মুদি দোকান চালানোও অনেক বেশি সম্মানের।