1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

রাজশাহীতে সাংবাদিকদের ওপর বিএনপি কর্মীর হামলা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

রাজশাহীর দূর্গাপুরে বিজয় দিবসের অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ৬নং মাড়িয়া গ্রামের বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পালি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। আহত সাংবাদিকের নাম সাহেদ হোসেন রাজু (৩০)। সে মুভি বাংলা টেলিভিশনের ক্যামেরা ম্যান হিসেবে কর্মরত রয়েছেন।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বিজয় দিবস উপলক্ষে পালি গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজকরা। তবে সেখানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন সংবাদ পেয়ে সেখানে যান মুভি বাংলা টেলিভিশনের ক্যামেরাম্যান সাহেদ হোসেন রাজু। পরে অনুষ্ঠান চলাকালীন রাত নয়টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় অতর্কিতভাবে কিসমত মাড়িয়া গ্রামের ছাদেরের ছেলে সাইদ, মাড়িয়া গ্রামের হাবলুর ছেলে আতিক, আদম আলীর ছেলে কুরবান আলী, মৃত লুতুর ছেলে জয়,মন্টুর ছেলে নাছিম আলী, আব্দুস ছালামের ছেলে জামিল উদ্দিনসহ ১০ থেকে ১২ জন সাংবাদিকের ওপর হামলা চালায় এবং মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার শিকার সাংবাদিক সাহেদ হোসেন জানান, অনুষ্ঠানে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আমার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান আহত সাংবাদিক।

বিষয়টি নিশ্চিত করে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানোর হয় কিন্তু সেখানে হামলাকারীদের পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com