1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

সাভারে অ্যাম্বুলেন্সে পেছন থেকে দুটি বাসের ধাক্কা, পুড়ে নিহত ৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

ঢাকা : সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অ্যাম্বুলেন্স এবং দুটি চলন্ত বাসের মধ্যে সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা চার জন অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল জানান, তারা রাত ২টার সময় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে জানানো হয়েছে যে, অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মৃত্যু হয়েছে। তদন্ত চলছে, আরো বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com