1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : ক্রোয়েশিয়াকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। তবে জয়ের উল্লাসের চেয়েও বেশি আলো কেড়েছে ম্যাচ শেষে ক্রিস্টিয়ানো রোনালদোর এক আবেগঘন মুহূর্ত। প্রয়াত সতীর্থ দিওগো জোতার ২১ নম্বর জার্সি গায়ে জড়িয়ে গ্যালারির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান পর্তুগিজ অধিনায়ক। জোতার প্রথম মৃত্যুবার্ষিকীতে এই দৃশ্য ছুঁয়ে যায় উপস্থিত হাজারো দর্শককে।

শুক্রবার (৩ জুলাই) জোতার প্রথম মৃত্যুবার্ষিকীতে সতীর্থকে হারানোর শোক স্মরণ করে গ্যালারিভর্তি সমর্থকদের সামনে সেই জার্সি উঁচিয়ে ধরে আবেগঘন শ্রদ্ধা জানান সিআরসেভেন। রবার্তো মার্টিনেজের শিষ্যরা মাঠের লড়াইয়ে জয় পেলেও, ম্যাচ শেষে তাদের পুরো আবেগ উৎসর্গ করা হয় অকালে ঝরে যাওয়া এক ফুটবল নক্ষত্রের স্মৃতির প্রতি।

ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই পর্তুগাল শিবিরে ছিল জোতার স্মৃতিময় আবহ। ম্যাচ শুরুর আগে টরন্টোর স্টেডিয়ামে পর্তুগালের জাতীয় সংগীত বাজানোর সময় জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে প্রয়াত এই তারকার একটি ছবি। গত বছর ঠিক এই দিনেই মাত্র ২৮ বছর বয়সে স্পেনের সান্তান্দার শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছোট ভাই আন্দ্রে সিলভা (২৫)-সহ প্রাণ হারান দিওগো জোতা। যুক্তরাজ্যে ফেরার পথে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনার এক বছর পূর্তির রাতে মাঠের লড়াইয়ে রোনালদো ও গনসালো রামোসের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় পর্তুগাল।

ম্যাচের শেষ মুহূর্তে জোসকো গাভার্দিওলের গোলটি ভিএআরে বাতিল হলে পর্তুগালের জয় নিশ্চিত হয়। শেষ বাঁশি বাজার পর সব ধরনের উদযাপন একপাশে সরিয়ে রেখে রোনালদো ও পুরো দল জোতার ঐতিহাসিক ২১ নম্বর জার্সিটি দুহাতে উঁচিয়ে গ্যালারির দিকে এগিয়ে যান। আবেগময় সেই দৃশ্য উপস্থিত হাজারো ফুটবলপ্রেমীর চোখে জল এনে দেয়।

দিওগো জোতার প্রতি পর্তুগাল দলের এই ভালোবাসা অবশ্য নতুন নয়। চলমান ২০২৬ বিশ্বকাপজুড়েই জোতার স্মরণে বিশেষ কালো রিস্টব্যান্ড পরে মাঠে নামছেন রোনালদো, বার্নার্দো সিলভাসহ দলের ফুটবলাররা। এমনকি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে পর্তুগালের উদ্বোধনী ম্যাচেও গ্যালারিতে উপস্থিত ছিলেন জোতার বাবা-মা। তাদের সামনেই জায়ান্ট স্ক্রিনে বিশেষভাবে স্মরণ করা হয়েছিল তাদের সন্তানকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com