1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরের দিকে চালানো এই হামলায় আরও অন্তত ৯১ জন গুরুতর আহত হয়েছেন এবং প্রায় ১৩০টি বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চলতি বছরে রাজধানীর ওপর চালানো সবচেয়ে বড় আক্রমণ।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর টাকাচেঙ্কো জানিয়েছেন যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও একজনের মৃত্যুর পর নিহতের সংখ্যা ২৭ জনে পৌঁছায়। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের সন্ধানে কাজ করে যাচ্ছে।

কিয়েভের দিনিপ্রো নদীর বাম তীরের একটি পূর্বাঞ্চলীয় শহরতলী থেকেই পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যেখানে এখনও আটজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন। হামলার ভয়াবহতা বিবেচনা করে কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো আজ পুরো কিয়েভ জুড়ে অফিশিয়াল শোক দিবস ঘোষণা করেছেন।

ukrain3]

ukrain

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে রাশিয়া রাতভর ৭৪টি ক্ষেপণাস্ত্র এবং রেকর্ডসংখ্যক ৪৯৬টি ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে। বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত স্বীকার করেছেন যে এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা অস্বাভাবিক বেশি ছিল এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের তীব্র ঘাটতি থাকায় এগুলোকে প্রতিহত করার হার ছিল অত্যন্ত কম।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের এই হামলা মূলত কিয়েভের সামরিক অবকাঠামো, জ্বালানি কেন্দ্র এবং বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল, যা ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার প্রতিশোধ।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com