1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে লিওনেল মেসির দল। আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। তবে শতভাগ জয়ের পরও ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে আর্জেন্টিনা। শীর্ষস্থান হারিয়ে দুই নম্বরে নেমে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে টানা তিন জয়ের পরও ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে আর্জেন্টিনা। তবে রেটিং পয়েন্টে কোনো পরিবর্তন আসেনি লিওনেল মেসিদের। জর্ডানের বিপক্ষে ২৮ জুনের ম্যাচ শেষে যে ১৯০৭.৪০ পয়েন্ট ছিল, এখনও সেটিই রয়েছে। মূলত ফ্রান্সের পয়েন্ট বেড়ে যাওয়ায় শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমেছে আর্জেন্টিনা।

এদিকে ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমেছে স্পেন। যদিও তাদের রেটিং পয়েন্ট ১৮৭৯.৫৮-ই রয়েছে। ডি আর কঙ্গোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর ১০.৫০ পয়েন্ট যোগ হলেও চার নম্বর অবস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। এদিকে পঞ্চম থেকে সপ্তম স্থানে যথাক্রমে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডসের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অষ্টম স্থানে রয়েছে পর্তুগাল। আর চার ধাপ এগিয়ে শীর্ষ দশে প্রবেশ করেছে মেক্সিকো।

র‌্যাঙ্কিংয়ে পেছানোর দুঃসংবাদ নিয়ে আর্জেন্টিনা আগামী শনিবার শেষ ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে। বিশ্বকাপে নবাগত দেশ কেপ ভার্দে গ্রুপ পর্বে স্পেনকে রুখে দিয়েছিল। উরুগুয়ের জালে ২ গোল দিয়ে ড্র করেছে, হারেনি সৌদি আরবের কাছেও।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় প্রত্যাশার কথা জানিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তার বিশ্বাস, ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়বে কেপ ভার্দে। নেভেসের মতে, এই ম্যাচে দলটির হারানোর কিছু নেই। বরং নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে নতুন ইতিহাস রচনার সুযোগ দেখছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com