1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

সময় বলে দেবে আ.লীগ নির্বাচন করতে পারবে কি না: সিইসি

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
সিলেটে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ছবি : সংগ্রহীত

সিলেট : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা সময় বলে দেবে। সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার সব নির্বাচন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। সেই সঙ্গে ভোটার আইডি কার্ড সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে বিগত দিনে যারা জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করব না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না।

সিইসি বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন নিয়ে যে রোডম্যাপের কথা বলেছেন সেই অনুসারে কাজ করছে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছি সিইসি, যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে।

প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্তি করা সম্ভব হবে না। তবে প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com