1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: বুধবার, ১ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রায় ১৪০ বছরের পুরনো সোনাহাট সেতুর পাটাতন ভেঙে পড়েছে। এতে ওই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (১ জুলাই ) সোনাহাট সেতুর স্টিলের অংশের পাটাতন ভেঙে একটি বালুবাহী ট্রাক্টর আটকে যায়। এতে ট্রাকসহ সব ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। এতে সকাল থেকে সেতুর দু’পাড়ের যানবাহনের লম্বা সারি হয়ে যান জটের সৃষ্টি হয়।

সেতুটি দীর্ঘ দিনের পুরনো ও মেয়াদোত্তীর্ণ হলেও সোনাহাট স্থলবন্দরের যানবাহনসহ অন্যান্য যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছিলো।

জানা গেছে, সেতুটির বিভিন্নস্থানে পাটাতন ভেঙে গেছে এবং মরিচা ধরে লোহার পাতি খুলে গেছে। সড়ক ও জনপথ বিভাগ মাঝে মাঝে মেরামত করলেও কিছুদিনের মধ্যে তা খুলে গিয়ে যানচলাচলে বিঘ্ন ঘটছে।

প্রায় ১৪০ বছরের পুরানো ঝুঁকিপূর্ণ রেলসেতুটির দক্ষিণে দুধকুমার নদের উপর মোট ১৩৬ কোটি টাকা ব্যয়ে ৬৪৫ মিটার দৈর্ঘের সোনাহাট সেতুর নির্মাণকাজ চলছে। ওই সেতুটির নির্মাণ কাজের মেয়াদ ২ বছর ধরা হলেও ৮ বছরেও শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে বহুবছর আগে মেয়াদ উত্তীর্ণ হলেও ঝুঁকি নিয়ে পাথরবোঝাই ট্রাকসহ অন্যান্য যান বাহন চলাচল করছে।

সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক ব‍্যবসায়ী আবু হেনা মাসুম জানান, প্রায় সময়ই সেতুর পাটাতন ভেঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত এটি মেরামত না করলে স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে পড়বে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান সেতুটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। ওভার লোড বহনকারীদের বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com