1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের

  • আপডেট টাইম :: বুধবার, ১ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডের দ্রুত, সুষ্ঠু ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
মঙ্গলবার (১ জুলাই) শরিফ ওসমান বিন হাদীর জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে হাফেজ রাশেদুল ইসলাম বলেন, শরিফ ওসমান বিন হাদী একজন শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।

তিনি দাবি করেন, রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ডের কারণে দিবালোকে প্রকাশ্যে হাদীকে গুলি করে হত্যা করা হয়। তবে প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডের কোনো দৃশ্যমান বিচার হয়নি। এ বিচারহীনতা শুধু একটি পরিবারের নয়, বরং ন্যায়বিচার প্রত্যাশী সমগ্র জাতির জন্য উদ্বেগের বিষয় বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হাদী হত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, শরিফ ওসমান বিন হাদী যে আদর্শ ও বিশ্বাস নিয়ে অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সেই চেতনা ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের মধ্যে জাগ্রত থাকা প্রয়োজন। স্বাধীনতা, আত্মমর্যাদা, সাংস্কৃতিক স্বকীয়তা ও জাতীয় স্বার্থ রক্ষায় সচেতন নাগরিক সমাজ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

শেষে হাফেজ রাশেদুল ইসলাম মরহুম শরিফ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর জন্মবার্ষিকীতে ন্যায়বিচার, গণতন্ত্র ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com