1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নালিতাবাড়ীতে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াসিন (২৬) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের পশ্চিম বাগিচাপুর গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রায় ৫-৬ মাস আগে একই এলাকায় পারিবারিকভাবে বিয়ে করে ইয়াসিন। বিয়ের প্রায় দুই মাস পর সে ঢাকার দিকে একটি ইটভাটয় শ্রমিকের কাজ করতে চলে যায়। তিন মাস থাকার পর কয়েকদিন হলো বাড়ি আসে। সোমবার শ^শুর বাড়ি থেকে নিজ বাড়ি আসে এবং দুপুরের খাবার খেয়ে নিজ ঘরে দরজা বন্ধ করে ঘুমাতে যায়। সন্ধ্যায় পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা খোলে ভিতরে প্রবেশ করলে ইয়াসিনকে রশি দিয়ে ঘরের ধর্ণায় ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, বাড়ি ফেরার পর ইয়াসিন ও তার স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছিল না। ধারণা করা হচ্ছে, এ কারণেই অভিমানে ইয়াসিন আত্মহত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত র্ককর্তা সোহেল রানা জানান, পরিবারে কারও আপত্তি না থাকায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com