1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মে, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল কাশেম (৬৪) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৬টায় সদর ইউনিয়নের দারুল ইসলাম দাখিল মাদরাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যার আগ মূহুর্তে আট বছর বয়সী ওই শিশু তাদের বাড়ি সংলগ্ন রাস্তার পাশের দোকান থেকে চকলেট কেনার জন্য বের হয়। এসময় পার্শ্ববর্তী গরুহাটি এলাকার বৃদ্ধ আবুল কাশেম আরো বেশি চকলেট কেনার প্রলোভন দেখিয়ে রাস্তা সংলগ্ন বালিকা বিদ্যালয়ের ভিতরে নিয়ে জামা-কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এতে ভয় পেয়ে শিশুটি কান্না শুরু করলে তার নানী ও আশপাশের লোকজন আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। পরে এ ঘটনায় রাতেই শিশুটির পরিবার ঝিনাইগাতি থানায় অভিযোগ দাখিল করা হলে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ।
ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন জানান, অভিযোগের ব্যাপারটি যাচাই করে সত্যতা পাওয়ায় আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com