1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

নাইজেরিয়ায় কৃষকদের জড়ো করে গুলি, নিহত অন্তত ৪০

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে জিহাদিদের হামলায় অন্তত ৪০ জন কৃষক নিহত হয়েছেন। দেশটির এক সরকারি কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

বর্নো রাজ্যের তথ্য কমিশনার উসমান তার এক বিবৃতিতে জানান, ইসলামিক স্টেটের মিত্র সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) যোদ্ধারা স্থানীয় সময় রবিবার দিবাগত রাতে চাদ হ্রদের তীরে ডুম্বা গ্রামে বহু কৃষককে জড়ো করে গুলি করে হত্যা করে।

উসমান তারের বক্তব্য অনুযায়ী, রাজ্য সরকার জিহাদিদের বিরুদ্ধে লড়াইরত সেনাদের ‘ডুম্বা ও চাদ হ্রদ এলাকার অন্যান্য ঘাঁটি থেকে বিদ্রোহীদের খুঁজে বের করে নির্মূল করার’ নির্দেশ দিয়েছে।

কমিশনার বলেন, কৃষকরা সেনাবাহিনীর নির্ধারিত নিরাপদ এলাকার বাইরে গিয়ে কৃষিকাজ ও মাছ ধরায় ব্যস্ত ছিলেন। সেখানে আইএসডব্লিউএপি ও তাদের প্রতিদ্বন্দ্বী বোকো হারামের সদস্যরা সক্রিয় এবং স্থল মাইন দিয়ে ভরা ও রাতে হামলার জন্য ঝুঁকিপূর্ণ।

এএফপির হাতে আসা নাইজেরিয়ার গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই হামলায় নিহতের সংখ্যা ১০০ জনের বেশি হতে পারে।’ প্রতিবেদনে এ হামলাকে আইএসডব্লিউএপি যোদ্ধাদের দায়ী করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com