1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

মেসিকে পেছনে ফেলে বছরের শীর্ষ উপার্জনকারী ফেদেরার

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মে, ২০২০

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে পেছনে ফেলে চলতি বছর সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট হলেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। ফোর্বস সাময়িকীর হিসেবে ২০২০ সালে আয়ের দিক থেকে সবার ওপরে আছেন এই সুইস অ্যাথলেট। আর এরমধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো টেনিস তারকা এই তালিকায় শীর্ষে উঠে এলেন।

করোনাভাইরাসের কারণে এবার ফুটবল ক্লাবগুলো খেলোয়াড়দের বেতন কেটে রেখেছিল। আর এর কারণে গত বছরের মতো এবার আর শীর্ষস্থান নিজের দখলে রাখতে পারেননি মেসি।

শুক্রবার এই বছরের ১০০ জন শীর্ষ আয়ের অ্যাথলেটের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। আমেরিকান এই ম্যাগাজিনের সিনিয়র এডিটর কার্ট বাদেনহোসেন বলেন, ‘করোনাভাইরাস মহামারির কারণে বেতন কাটা পড়েছে ফুটবল তারকা মেসি আর রোনালদোর। ফলে প্রথমবারের মতো শীর্ষ‌ আয়ের অ্যাথলেট হিসেবে নাম চলে এসেছে একজন টেনিস খেলোয়াড়ের।’

১৯৯০ সাল থেকে অ্যাথলেটদের আয়ের এই তালিকা করে আসছে ফোর্বস। পুরুষ টেনিসে রেকর্ড ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার নবম অ্যাথলেট হিসেবে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন।

গত ১২ মাসে সুইস টেনিস কিংবদন্তি ফেদেরার আয় করেছেন ১০ কোটি ৬৩ লাখ ডলার। এর মধ্যে ১০ কোটি ডলারই তিনি পেয়েছেন এন্ডোর্সমেন্ট থেকে। আর গত বছর শীর্ষে থাকা ফুটবল তারকা লিওনেল মেসি এবার নেমে গেছেন তিনে। এই সময়ে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডের আয় ১০ কোটি ৪০ লাখ ডলার। সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন দুইয়ে, তার আয় ১০ কোটি ৫০ লাখ ডলার।

সেরা পাঁচে আছেন যথাক্রমে পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার (৯ কোটি ৫৫ লাখ ডলার) ও আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস (৮ কোটি ৮২ লাখ ডলার)।

নারী টেনিসে সেরেনা উইলিয়ামসকে পেছনে ফেলে দিয়েছেন দুইটি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাওমি ওসাকা। জাপানিজ এই টেনিস তারকা এ বছর প্রাইজমানি থেকে ৩৪ লাখ ডলার আর এন্ডোর্সমেন্ট থেকে আয় করেছেন ৩ কোটি ৪০ লাখ ডলার।

এছাড়াও ক্রিকেটারদের মধ্যে কেবল ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ফোর্বস সাময়িকীর সেরা ১০০ উপার্জনকারী অ্যাথলেটদের মধ্যে জায়গা করে নিয়েছেন। কোহলির মোট আয় ২ কোটি ৬০ লাখ ডলার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com