1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন, ভোট ব্যালটে : ইসি মাছউদ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পটুয়াখালী : আমরা সুষ্ঠু ও গ্রহণ‌যোগ‌্য নির্বাচন প্রভাবমুক্ত থে‌কে জা‌তি‌কে সুন্দর নির্বাচন উপহার দি‌তে চাই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, কোনোভা‌বেই প্রভাবান্বিত হওয়ার সু‌যোগ নেই। প্রধান উপদেষ্টা ঘো‌ষিত সম‌য়ের ম‌ধ্যে এ নির্বচন অনুষ্ঠিত হ‌বে। ভোটগ্রহণের প‌রি‌বেশ সুন্দরভা‌বে সৃ‌ষ্টি হ‌বে।

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি। স্থানীয় নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না। ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে কাজ করছেন। তথ্যসংগ্রহকারীদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।

সি‌নিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছি‌লেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ। এ ছাড়া সভায় পটুয়াখালী সব উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com