1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’-এর শুভ উদ্বোধন উপলক্ষে শেরপুরে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানমালারও সূচনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নজরুল বর্ষ’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

কেন্দ্রীয় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজ্‌ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, জেলা সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আশরাফুজ্জামান, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও নজরুলপ্রেমীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘নজরুল বর্ষ’ উদ্‌যাপন উপলক্ষে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে ২ থেকে ৪ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, আবৃত্তি ও নজরুলসংগীতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com