1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

এসএসসির ফল প্রকাশের সময় পরিবর্তন

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল রোববার (৩১ মে) সকাল ১০টায় ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। যা আগে নির্ধারণ করা ছিল দুপুর ১২টায়। ফলে সময় এক ঘণ্টা এগিয়ে এলো।

শনিবার (৩১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, শিক্ষামন্ত্রীর ব্রিফিংয়ের সম্পূর্ণ বক্তব্য বিটিভি ধারণ করবে। নিউজ ও ফুটেজ সব ইলেক্টনিক মিডিয়ায় পাঠানো হবে। ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ইমেইল, মেসেঞ্জার ও উইট্রান্সফারেও পাঠানো হবে। পাশাপাশি ফেসবুকে লাইভ করা হবে। কমেন্ট অপশনে গিয়ে যে কেউ প্রশ্ন করতে পারবেন। বক্তব্য শেষে জবাব দেওয়া হবে।

করোনা মহামারির কারণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদেরকে ব্রিফিংয়ের স্থানে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com