1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে নকলায় বিক্ষোভ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার প্রবাসে থেকেও দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান শেরপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার আ. লীগ-বিএনপির সংঘর্ষে ‎পাবনায় রণক্ষেত্র মণিপুরে ভেজাল মদ পানে নিহত ১১, হাসপাতালে ভর্তি ১৮০ এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল কৃষকের গলা কা’টা ম’রদেহ সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত, দাবি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর

প্রবাসে থেকেও দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান

  • আপডেট টাইম :: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিদেশে থেকেও ঈমান-আমল অটুট রেখে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুক না কেন, সর্বাবস্থায় তার ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে। সেই সঙ্গে তিনি যে দেশে বসবাস করবেন, সে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি প্রবাসে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে নিজ দেশের উন্নয়নেও অবদান রাখতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা শুধু নিজেদের কর্মজীবন ও ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না; বরং নিজেদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করবেন। বিশেষ করে রাষ্ট্র সংস্কার, উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি দায়িত্ব ও ভালোবাসা অটুট রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, নিজেদের পেশাগত দক্ষতা, সততা, যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমর্যাদা তুলে ধরতে হবে। পাশাপাশি দেশের মানুষের কল্যাণ ও রাষ্ট্রের উন্নয়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে হবে।

এ সময় প্রবাসীরা তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দেশের উন্নয়ন এবং রাষ্ট্র সংস্কারের কাজে কীভাবে কার্যকরভাবে কাজে লাগাতে পারেন— সে বিষয়ে আরও উদ্যোগী হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সভায় অন্যদের মধ্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন। এদিন অস্ট্রেলিয়ায় বসবাসরত ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com