1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই, দুটিই জরুরি: তারেক রহমান

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটির পক্ষেই। দুটিই জরুরি। সংস্কার নাকি নির্বাচন- কেউ কেউ এমন উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করেছে। শনিবার (২৫ জানুয়ারি) বিএনপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় থেকে এ বক্তব্য প্রকাশ করা হয়।

তারেক রহমান দেশের জনগণের চাহিদা তুলে ধরে বলেন, আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি, সেটা কিন্তু ভিন্ন। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সংসার পরিচালনা করা।

তিনি বলেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে জনগণের উপর চাপিয়ে দেওয়া ভ্যাটের বোঝা। ফলে দেশের কৃষক শ্রমিক দিনমজুর, স্বল্প আয়ের, এমনকি নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেকক্ষেত্রে দায় হয়ে পড়েছে। অনেক পরিবারে চলছে নীরব হাহাকার।

তারেক রহমান আরও বলেন, কীভাবে দ্রব্যমূল্য কমানো যায়, কীভাবে বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য হাতের নাগালে রাখা যায়, কীভাবে ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা থেকে জনগণকে রেহাই দেওয়া যায়, কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা সম্ভব, কীভাবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়- অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারে এগুলো থাকা অত্যন্ত জরুরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com