1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

প্রথমার্ধ গোলশূন্য, দ্বিতীয়ার্ধেই এলো সাত গোল

  • আপডেট টাইম :: সোমবার, ১ জুন, ২০২০

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর একাদশে ফিরে হ্যাটট্রিকের দেখা পেলেন বরুশিয়া ডর্টমুন্ডের জর্ডন স্যাঞ্চোর।  তার দুর্দান্ত ফুটবলে রোববার রাতে বরুশিয়া স্রেফ উড়িয়ে গিয়েছে পেডারবোর্নকে।

ম্যাচে ৬-১ গোলে জয় পেয়েছে বুন্দেসলিগার শীর্ষ দলটি। করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া লিগ চালুর পর এবার প্রথম মাঠে নামলেন স্যাঞ্চোর। শতভাগ ফিটনেসের নিশ্চয়তা পাওয়ার পরই ইংলিশ ফুটবলারকে দেখা যায় সবুজ গালিচায়। প্রথম সুযোগেই বাজিমাত করেন এ ফরোয়ার্ড। হ্যাটট্রিক করে দলকে জেতানোর পাশাপাশি আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বরুশিয়ার জায়গা পাকাপাকি করেছেন।

পেডারবোর্নের মাঠে দুই দলের প্রথমার্ধের লড়াইয়ে ছিল চরম নাটকীয়তা। ম্যাচে সাত গোল হলেও প্রথমার্ধের লড়াইয়ে কোনও দলই গোল করতে পারেনি। ফরোয়ার্ডরা একাধিক সুযোগ নষ্ট করছেন। আবার বারপোস্টে লেগে বল ফিরে আসায় গোলের খাতা খোলা হয়নি বরুসিয়ার।

তবে দ্বিতীয়ার্ধে সব পাল্টে যায়। ৫৪ মিনিটে বরুসিয়াকে এগিয়ে নেন থর্গান হ্যাজার্ড । এরপর স্যাঞ্চোর নিজের কারিশমা দেখান। ৫৭, ৭৪ ও ৯১ মিনিটে গোল করেন এ ফরোয়ার্ড। মাঝে হাকিমি ও মার্সেল শ্মেলজারের পা ছুঁয়েও আসে গোল।

স্বাগতিক দর্শকদের মুখ রক্ষা করেন উয়ে হেনিমিয়ার। ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এ জার্মান ফুটবলার। এদিকে এ ম্যাচের হ্যাটট্রিক দিয়ে বুন্দেসলিগায় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ৩০ গোল করার রেকর্ডও গড়েছেন স্যাঞ্চোর।

জয় পেলেও বরুশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের থেকে ৭ পয়েন্ট পিছিয়ে তারা। ২৯ ম্যাচে ২১ জয়ে বায়ার্নের পয়েন্ট ৬৭। বরুসিয়ার সমান ম্যাচে ১৮ জয় নিয়ে পয়েন্ট ৬০।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com