1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

সহজ জয়ে শিরোপার আরো কাছে বায়ার্ন

  • আপডেট টাইম :: সোমবার, ১ জুন, ২০২০

স্পোর্টস ডেস্ক : জার্মান বুন্দেসলিগায় শনিবার (৩০ মে) দিবাগত রাতে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরচুনা ডুসেলডর্ফকে। এই জয়ের ফলে টানা অষ্টম শিরোপা নিশ্চিত করা থেকে মাত্র ৩ জয় দূরে অবস্থান নিলো বাভারিয়ানরা।

২৯ ম্যাচ থেকে বায়ার্নের সংগ্রহ ৬৭ পয়েন্ট। আর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের সংগ্রহ ২৮ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট।

বায়ার্নের বড় জয়ে জোড়া গোল করেছেন রবার্ত লেভানডোফস্কি। গোল করেছেন বেঞ্জামিন পাভার্ড ও আলফোনসো দাভিয়েস। অপর গোলটি এসেছে আত্মঘাতি খাত থেকে।

ঘরের মাঠে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। এ সময় ডুসেলডর্ফের মাথিয়াস জর্গেনসেন নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন। ২৯ মিনিটের মাথায় বেঞ্জামিন গোল করে ব্যবধান বাড়ান। বিরতিতে যাওয়ার আগে লেভানডোফস্কি গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন দলকে। এটি ছিল চলতি মৌসুমে তার ২৮তম গোল।

বিরতি থেকে ফিরে এসে ৫০ মিনিটে নিজের ২৯তম গোলটি করেন লেভানডোফস্কি। লিগের বাকি ম্যাচগুলোতে ১১ গোল করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন গার্ড মুলারের এক মৌসুমে করা সর্বোচ্চ ৪০ গোলের রেকর্ড।

ম্যাচের ৫২ মিনিটে আলফোনসো ডুসেলডর্ফের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com