1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জুন, ২০২০
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ কায়েস আহাম্মেদ (৩৮) নামের একজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এর আগেও সে কয়েকবার মাদক মামলায় জেলহাজতে ছিল।
রবিবার (৩১ মে ) রাতে উপজেলার হাতীবান্দা ইউনিয়নের তেতুলতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। কায়েস জেলার ঝিনাইগাতী উপজেলার মৃত লূৎফর রহমানের পুত্র।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১৪, সিপিসি-১। জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে রবিবার রাতে ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজারে এ অভিযান চালানো হয়। এসময় ১৫৪ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও নগদ ৫৪০ টাকাসহ চিহ্নিত মাদক কারবারি কায়েস আহাম্মেদকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৬ হাজার টাকা বলে জানা যায়।
র‌্যাব সূত্রে জানা যায়, কায়েস আহাম্মেদ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকারোক্তী প্রদান করে। সোমবার সকালে মাদক আইনে একটি মামলা দায়েরসহ কায়েসকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হযেছে। আজ সোমবার দুপুরে ওই মামলায় ৫ দিনের রিমান্ড চেয়ে কায়েসকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সারোয়ার হোসেন।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com