1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

রাজধানীতে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা : গ্যাস বা পেট্রোলচালিত অটোরিকশা চালকরা মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এর প্রতিবাদে রাজধানীর মিরপুর-১, মিরপুর-১৪ ও রামপুরায় সড়ক অবরোধ করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সড়ক অবরোধ করেন তারা। এতে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন আফিসগামী মানুষ। অনেককে পায়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে।

অফিসগামী যাত্রী তসিফ হাসান বলেন, সিএনজি অটোরিকশা অবরোধের কারনে রাস্তায় অনেক যানজট। শ্যামলী থেকে কাওরান বাজার আসতে আমার দুই ঘণ্টা সময় লাগছে। সরকারের কাছে আশা করছি, যে কোনো গোষ্টি বা দল যখন-তখন রাস্তা আবরোধ যাতে না করতে পারে, সে ব্যাপারে পদক্ষেপ নিবে।

গত বৃহস্পতিবার বাধ্যতামূলক মিটার ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, গণভবন ও কলেজ গেটের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা পর আসাদ গেট থেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তারা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com