1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নাটকীয় টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক : শেষ বত্রিশের জার্মানি-প্যারাগুয়ে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ সমতায়। এরপর অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি কোনো। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে জার্মানদের হারিয়েছে প্যারাগুয়ে।

এই জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিলো প্যারাগুয়ে। অন্যদিকে, শেষ ৩২ থেকেই বিদায় নিতে হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে।

প্রথমার্ধে জার্মানি ৭৮ শতাংশ বল দখলে রাখে। তবে বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। এই সময়ে জার্মানি চারটি শট নিলেও সবগুলো ছিল লক্ষ্যের বাইরে।

বিরতি থেকে ফিরে গোলের আশায় মরিয়া হয়ে খেলতে থাকে জার্মানি।  ৫৪ মিনিটে মিনিটে অবশেষে গোলের দেখা পায় তারা। দারুণ এক হেডে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান কাই হাভার্টজ। এরপর নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি।

অতিরিক্ত সময়ের খেলায় ১০২ মিনিটে প্যারাগুয়ের জালে বল জড়ায় জার্মানি। জোরাল এক হেডে গোল করেন জোনাথন টাহ। কিন্তু গোলটি ভিএআরে বাতিল হয়। শেষ পর্যন্ত কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম শট নেয় জার্মানি। গোলকিপারের বাম দিকে প্রথম শট নেন কাই হাভার্টজ। দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে সেটি ঠেকিয়ে দেন অরল্যান্ডো গিল। পরে মাউরিসিও মাগালায়েসও বাম দিকে নেন শট। তবে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ঠেকাতে পারেননি।

জার্মান খেলোয়াড়দের হতাশা

দ্বিতীয় শটে হাভার্টজের ভুল করেননি জশুয়া কিমিখ। তিনি শট নেন ডান দিকে। তবে আগেই বাম দিকে ঝাঁপিয়ে পড়ে মিস করেন গিল। পরে বাম দিকে শট নিয়ে নয়্যারকে বোকা বানান গুস্তাভো গোমেস।

তৃতীয় শট নিতে এসে ডান দিকে মারেন জামাল মুসিয়ালা। সেদিকেই ঝাঁপান গিল। তবে অল্পের জন্য নাগাল পাননি ২৬ বছর বয়সী গোলরক্ষক। পরে শট নিতে এসে চমৎকার নিচু শটে ডান দিকে মেরে নয়্যারকে পরাস্ত করেন মাতিয়াস গালারজা।

চতুর্থ শট আবার বাম দিকে নেন নিক ভোল্টেমেড। আরও একবার সঠিক ঝাঁপ দিয়ে ঠেকিয়ে দেন গিল। ফলে প্যারাগুয়ের সামনে সুযোগ আসে জিতে যাওয়ার। কিন্তু আন্তোনিও সানাব্রিয়া ডান পাশ দিয়ে বাইরে মারলে বাড়ে তাদের অপেক্ষা।

বিশ্বকাপ থেকে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় জার্মানি

পঞ্চম শটে কোনো ভুল করেননি নাদিয়েম আমিরি। তিনি লক্ষ্যভেদ করলে বেঁচে থাকে জার্মানির আশা। পরে প্যারাগুয়ের ফাবিয়ান বালবুয়েনা বাম দিকে শট নিলে সেদিকেই ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন নয়্যার। ফলে খেলা গড়ায় ষষ্ঠ শটে।

টাইব্রেকারের ষষ্ঠ শট নিতে এসে বারের অনেক ওপর দিয়ে মারেন জনাথন তাহ। ফলে আবারও সুযোগ আসে প্যারাগুয়ের সামনে। এবার আর ভুল হয়নি হোসে কানালের। তার বাম পাশে নেওয়া জোরাল শটে কিছুই করতে পারেননি নয়্যার।

টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিদায়ঘণ্টা বেজে যায় জার্মানির। আর চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হতাশায় ডুবিয়ে শেষ ষোলোতে পৌঁছে যায় প্যারাগুয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com