1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক : জাপানের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এ ব্রাজিলের জয়ে তাদের মিডফিল্ডার অনন্য এক ইতিহাস গড়েছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছেন ক্যাসেমিরো, যেখানে আছেন আরও চারজন!

২০১৮, ২০২২ ও ২০২৬ সালের বিশ্বকাপ খেলে ১২ ম্যাচ অজেয় ক্যাসেমিরো। ব্রাজিলিয়ান জাতীয় দলের পাঁচ নম্বর জার্সিধারী তার স্বদেশী জাগালো, আর্জেন্টাইন জুলিও ওলারতিচোয়েচিয়া এবং ডাচম্যান মেম্ফিস ডিপাই ও ডেলি ব্লাইন্ডের পাশে বসলেন।

শেষ ষোলোতে নরওয়ে কিংবা আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচটিতে জিতলে এককভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচে অজেয় থাকার রেকর্ড একার করে নেবেন ক্যাসেমিরো।

২০১৮ সালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হারা ম্যাচে মাঠে ছিলেন না ক্যাসেমিরো। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২০২২ সালে বিদায় নেওয়ার ম্যাচে ছিলেন তিনি, কিন্তু ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার কারণে রেকর্ডের খাতায় সেটি হার হিসেবে ধরা হয়নি। এছাড়া ক্যাসেমিরো ব্রাজিলের দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে গোল করেছেন। ৫৬ মিনিটে দলকে সমতায় ফেরানো গোল করেন ৩৪ বছর ও ১২৬ দিন বয়সী মিডফিল্ডার। ৩৪ বছর ও ১৩৭ দিন বয়সী বেবেতো গোল করে তার উপরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com