1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের কামারখোলায় ঘন কুয়াশার কারণে ৫টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে কামারখোলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে ব্যস্ততম এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকার ঢাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পেছন হতে ধাক্কা দিলে মোট ৫টি গাড়ির দুর্ঘটনা কবলিত হয়। এ সময় ২০ জন আহত হয়েছে। অহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে বাস ও ট্রাক রয়েছে। আমাদের লোক ওখানে কাজ করছে। এতে ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। তবে বাকি চারটি যানবাহন উদ্ধারের কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com