1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩১ হাজার কো‌টি টাকা

  • আপডেট টাইম :: রবিবার, ২ মার্চ, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : সদ্য বিদায়ী ফেব্রুয়ারিতে দেশে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১ হাজার ৯৪ কোটি টাকা। এই হিসেবে ফেব্রুয়ারির ২৮ দিনে গড়ে প্রতিদিন ৯ কো‌টি ডলার বা ১ হাজার ১১০ কো‌টি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রোববার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারিতে দেশে ২০২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। এই হিসেবে গত বছরের তুলনায় এ বছর ফেব্রুয়ারিতে ২৫ শতাংশ রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। দেশের ইতিহাসে এর আগে ফেব্রুয়ারিতে এত বেশি পরিমাণ রেমিট্যান্স আসেনি।

২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে দেশে ১ হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। তবে চলতি ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে দেশে এসেছে ১ হাজার ৮৪৯ কোটি মার্কিন ডলার। যা আগের অর্থবছরের তুলনায় ২৩ দশমিক ৮০ শতাংশ বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com