1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার ১২ জেলায় বন্যার শঙ্কা, ভারী বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত উত্তর–পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না: আইনমন্ত্রী মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িতে উঠে কোপানো হলো নারীসহ ৬ জনকে দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা পাঁচ দিনের বন্যার পর পানি নামতে শুরু, তবু ভোগান্তির শেষ নেই

ছাত্র প্রতিনিধিরা পদত্যাগ না করলে নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত হবে না: ইশরাক

  • আপডেট টাইম :: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : তরুণ রাজনীতিবিদ ও প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে; অন্যথায় নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না। শনিবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। যথাসময়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই নির্বাচন আদায় করে নেব ইনশাআল্লাহ।

তার পোস্টে মন্তব্যের ঘরে মো. সাইফুল ইসলাম লিখেছেন, ভোট হয় যোগ্য ব্যক্তি নির্বাচিত করার জন্য, আমরা যোগ্য ব্যক্তি পেয়ে গেছি। আগামী ৫ বছর ভোট দিতে চাই না, প্রফেসর ইউনূসের হাতেই দেশ থাকুক। আর ভোটের মাধ্যমেই সরকার নির্বাচিত হয় এই ধারণা ভুল, জনগণের মেন্ডেটই এই সরকার গঠিত। গণঅভ্যুত্থানই গণতন্ত্র।

আবির হাকিম নামে আরেক ব্যক্তি লিখেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এবং একজন গণতন্ত্র চর্চাকারী দলের নেতা হিসেবে ইশরাক হোসেনের এই দাবির সঙ্গে সারাদেশের মানুষের একমত হওয়া উচিত। যারা হা হা দিতেছেন, আপনার যেহেতু সংখ্যাগরিষ্ট, দ্রুত নির্বাচনের দাবি তুলে সেই নির্বাচনে প্রফেসর ইউনুসকে জিতাইয়া আনেন। এতে করে গণতন্ত্রও টিকবে আপনাদের কাঙ্খিত পাঁচ বছর সময়ও পাবেন। নইলে দিনশেষে আবার রাজনীতির কালোযুগ ফেরত আসবে।

জাহিদুল ইসলাম লিখেছেন, আপনি ইয়াং আপনাকে ইয়াং জেনারেশন পছন্দ করে। সেই গ্রহণযোগ্যতাও হারাবেন না আশা করছি। দেশের অর্থনীতি, দেশের মানুষের স্বার্থে কমপক্ষে ড. মুহাম্মদ ইউনূস স্যারকে দুই বছর সময় দিতে হবে। যিনি বা যারাই এ মুহূর্তে তার বিরোধিতা করবে সে-ই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। সিদ্ধান্ত আপনার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com