1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

  • আপডেট টাইম :: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

ঢাকা : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত হচ্ছে। এতে তীব্র গরমের মধ্যে কিছুটা স্বস্তি মিলছে রাজধানীবাসীর।

শনিবার (৫ এপ্রিল) শেষ বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকার আকাশে কালো মেঘ জমতে দেখা যায়। এরপর সন্ধ্যা ৭টার দিকে দিকে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। কিছু সময়ের মধ্যে বাইরের পরিবেশ ঠান্ডা হয়ে যায় এবং গরমের তীব্রতা থেকে মুক্তি পায় রাজধানীবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, বাড্ডা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে দেশের আরও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একইসঙ্গে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অবশ্য, বৃষ্টিতে স্বস্তির পাশাপাশি দুর্ভোগও ছিল। রাজধানীর কিছু এলাকায় হঠাৎ বৃষ্টির কারণে বাইরে থাকা মানুষ বিপাকে পড়েন। তবে গরমে হাঁসফাঁস করা নগরবাসীর অনেকে এই বৃষ্টিকে আশীর্বাদ হিসেবেই দেখছেন।

সাইফুল ইসলাম নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী বলেন, সকাল থেকে তাপমাত্রা এতটাই বেশি ছিল যে ঘর থেকে বের হতে ভয় লাগছিল। এই বৃষ্টিতে প্রাণ ফিরে পেলাম।

এদিকে, ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com