1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ওমরা করতে মক্কায় চিত্রনায়িকা বর্ষা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। পবিত্র ওমরা পালন করার জন্য পাড়ি জমালেন সৌদি আরবের মক্কায়। বিষয়টি নায়িকা নিজেই নিশ্চিত করেছেন।

গত ৯ মার্চ সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে ওমরা পালনের কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী বর্ষা। সেখানে ক্যাপশনে লেখেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন। আমার আত্মাটা রেখে গেলাম। ইনশাআল্লাহ ফিরে আসব আবার।’

এদিকে তার এই পোস্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পবিত্র মক্কার সামনে থেকে কালো বোরকা পরিহিত ছবিগুলোর নিচে প্রশংসার জোয়ার তুলেছে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। কেউ কেউ আবার পোস্টটি শেয়ারও করেছেন।

এর আগে গত ৬ মার্চ ওমরা পালন করার জন্য পবিত্র মক্কা নগরী পাড়ি জমান অভিনেত্রী বর্ষা। ওমরা পালন শেষে আগামী ১৩ মার্চ তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, সবশেষ ২০২৩ সালে ‘কিল হিম’ সিনেমায় দেখা গেছে চিত্রনায়িকা বর্ষাকে। অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে তার সঙ্গে দেখা গিয়েছিল প্রযোজক-অভিনেতা অনন্ত জলিলকে। বর্তমানে এই জুটির ‘নেত্রী দ্য লিডার’ সিনেমা এখন মুক্তির অপেক্ষায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com