1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

সীমান্তে ভারতীয় চোরাই পণ্যসহ চোরাকারবারী আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতি এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাই পথে আসা ভারতীয় কসমেটিকস, জিরা, চিনি ও তেতুঁল পাচারকালে পিকআপ ও মোটরসাইকেলসহ ইয়াছিন আনোয়ার নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

গত মঙ্গলবার (১১ মার্চ) ও বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে পৃথক অভিযানে এসব জব্দ ও আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধীনস্থ বিওপি’র টহলরত সদস্যরা।

বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগত রাতে হালুয়াঘাটের সূর্যপুর বিওপি’র টহলরত বিজিবি সদস্যরা কাজলের মোড় এলাকা দিয়ে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৩শ কেজি ভারতীয় জিরা জব্দ করে। একই উপজেলার বান্দরকাটা বিওপি’র সদস্যরা গাবরাখালী এলাকা দিয়ে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ২৬০ কেজি ভারতীয় চিনি জব্দ করে। একই রাতে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বিওপি’র বিজিবি সদস্যরা আঠারোবাড়ি এলাকা দিয়ে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৯৫ কেজি ভারতীয় চিনি এবং ৪৯২ পিস ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করে। একই রাতে ঝিনাইগাতি উপজেলার তাওয়াকুচা বিওপি’র সদস্যরা খাড়ামোড়া এলাকা দিয়ে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৬৫ কেজি ভারতীয় তেঁতুল জব্দ করে।

পরদিন বুধবার দিবাগত রাতে বান্দরকাটা বিওপি’র সদস্যরা শিমুলকুচি এলাকা দিয়ে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করে। একই রাতে নকশী বিওপি’র সদস্যরা জামতলী এলাকা দিয়ে পাচারকালে ৫৯৫ কেজি ভারতীয় জিরা, ১টি পিকআপ, ১টি মোটরসাইকেলসহ ইয়াছিন আনোয়ার (৩২) নামে একজনকে আটক করে। আটককৃত ইয়াছিন ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার নয়াগাঁও গ্রামের ইব্রাহিম শিকদারের ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com