1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

সিলেট : সিলেট জেলার বিভিন্ন উপজেলায় তীব্র বেগে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। সেইসঙ্গে বেশ কয়েক জায়গায় বজ্রপাতের ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখি ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। যার স্থায়িত্ব ছিল প্রায় ১০ মিনিট।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা জাকির হোসেন জানান, সন্ধ্যার পর থেকে গোলাপগঞ্জ এলাকায় শীতল হাওয়া বইছিল। রাত ৮টার পর থেকে তীব্র গতিতে ঝড়ো হাওয়া বয়, পরে বজ্রবৃষ্টি হয়। এ সময় শিলাবৃষ্টি হয়।

সিলেট সদর উপজেলার বাসিন্দা আসলাম উদ্দিন বলেন, আমি সন্ধ্যার পর সিলেট শহর থেকে সদর উপজেলায় যাচ্ছিলাম। পথিমধ্যে ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়েছি। এটি এই মৌসুমে প্রথম শিলাবৃষ্টি।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজীব হোসাইন জানান, সিলেটের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ৫.৪ মিলিমিটার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com