1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নকলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, শেরপুর: শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির পরে সরকারি হাজী জালমামুদ কলেজ শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পন করে দিনের কর্মসূচীর সূচনা হয়।

পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও তার সহযোগি অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুলিশ ও আনসার ভিডিপি সদস্য ও শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহীদদের স্মরণে সবাই দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, প্রাণী সম্পদক কর্মকর্তা ডা: মো. নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নাছরিন জাহান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com