1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

অবৈধ বালু উত্তোলন: গোবিন্দনগরে ১৩ ড্রেজার ধ্বংস, ৬ লড়ি জব্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদী গোবিন্দনগর ছয়আনী পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শ্যালুচালিত ১৩টি মিনি ড্রেজার, ১৫টি মাচা ও অসংখ্য পাইপ ধ্বংসের পাশাপাশি অবৈধ বালু পরিবহনের দায়ে ৬টি লড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল থেকে রাত ৮ পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্র্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।

প্রশাসন জানায়, ভোগাই নদীর পৌরসভাধীন গোবিন্দনগর ও খালভাঙ্গা এলাকায় নদীর পাড় ভেঙে ও গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ী। এমন অভিযোগে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম ও পরিবহন পাওয়া গেলেও জড়িতরা সটকে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com