1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ঈদের ছুটিতেও শরনখোলা মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সেবা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

নইন আবু নাঈম শরণখোলা থেকেঃ

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বাগেরহাটের শরনখোলা উপজেলাস্থ খোন্তাকাটা মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক সেবা কার্যক্রমে পরিচালিত হয়েছে। কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফ ডব্লু ভি) যমুনা ইয়াসমিন জানান, ঈদের ছুটির কয়েক দিনে এই কেন্দ্রে গর্ভবতী মায়েদের প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী সেবা,শিশু সেবা,সল্পমেয়াদী পরিবার পরিকল্পনা সেবা,শিশু সেবা,সাধারন রোগী সেবা দেওয়া হয়েছে।

তিনি জানান, গত শনিবার থেকে সরকারী ছুটি ঘোষনা করা হয়। এই ছুটির মধ্যে ০ থেকে ৫ বছরের শিশু-০৭জন, প্রসব পূর্ব গর্ভবতী মায়ের সেবা-০৪জন, প্রসব পরবর্তী গর্ভবতী মায়ের সেবা সেবা-০১জন, সাধারন রোগী-১০ জন, ইনজেকশন সেবা-০১জন এবং খাবার বড়ি আপন- ১জন,খাবারবাড়ি স্বাভাবিক-০১ জনকে সেবা প্রদান করা হয়েছে।

আরো তিনি বলেন, সরকারী নির্দেশ মোতাবেক তাঁরা ঈদুল ফিতরের ছুটিতে জরুরি সেবা প্রদান করেছেন। আর এই স্বাস্থ্যসেবা চালু করায় স্থানীয় এলাকাবাসি ও রোগীরা খুশি। পর্যায়ক্রমে এধারা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com