1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় বৈঠকের এ তথ্য জানানো হয়।

জানা যায়, বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ছাড়াও আজ বেলা পৌনে ১২টায় চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ টু পয়েন্ট জিরো উৎপাদন ও বাজার সুযোগ, সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব- এই তিনটি বিষয়ের ওপর তিনটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন তিনি।

এর আগে বৃহস্পতিবার বেইজিংয়ে পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে অভ্যর্থনা জানান চীনের উপমন্ত্রী সান ওয়েইডং।

গত বুধবার (২৬ মার্চ) চারদিনের সফরে চীন পৌঁছান প্রধান উপদেষ্টা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com