1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শেষ মুর্হূতের গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: নকআউট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা ও দক্ষিণ আফ্রিকা ফুটবল দল। গোলশূন্যতে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর চলছিল যোগ করা মিনিটের খেলা। আর তখনই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা। আর সেই লিড ধরে রেখে ১-০ ব্যবধানে জিতে নেয় তারা।

এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার শেষ ষোলোতে জায়গা করে নিল কানাডা।

ম্যাচের শুরুর দিকে বল দখলে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। প্রতিপক্ষের রক্ষণে ধারাবাহিকভাবে চাপ প্রয়োগ করতে থাকে তারা। কিন্তু এরপরও মিলছিল না গোলের দেখা।

ম্যাচের ৪৪তম মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিল বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। এসময় ময়জে বোমবিতোর হেড গোললাইন থেকে ফিরিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে নিশ্চিত গোল থেকে বাঁচান অব্রে মদিবা। ফলে প্রথমার্ধ কোনো গোল না আসায় গোলশূন্য ব্যবধানেই বিরতিতে যায় দুদল।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও দ্বিতীয়ার্ধে উত্তেজনা আরও বাড়ে। ম্যাচের ৬৫তম মিনিটে ফের একবার গোল হজম করতে বসেছিল দক্ষিণ আফ্রিকা। এ যাত্রায় আফ্রিকান দলটিকে বাঁচান গোলরক্ষক উইলিয়ামস। জোনাথন ডেভিডের শট পা দিয়ে রুখে দেন তিনি। এরপরও সুযোগ পেয়েছিল কানাডা। তবে বল ঠেকিয়ে দেন এমবোকাজি।

এক সময় মনে হচ্ছিলো গোলশূন্যতেই শেষ হবে নির্ধারিত ৯০ মিনিটের খেলা। কিন্তু যোগ করা সময়ে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৯০+১ মিনিটের খেলায় গোল পেয়ে যায় কানাডা। ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি করেন স্টিভেন ইউস্টাকিও। লিড ধরে রেখে ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন কানাডা।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডস ও মরক্কো ম্যাচের জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে কানাডিয়ানরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com