1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

জামালপুরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ-ঘেরাও

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২৬

জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভে নামেন বিদ্যুৎ গ্রাহকরা। রোববার (২৯ জুন) দিবাগত রাতে তারা কয়েক ঘণ্টা স্থানীয় বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুতের ডিজিএম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে কয়েকশ বিক্ষুব্ধ গ্রাহক মাদারগঞ্জ উপজেলা সদরের পূর্বপাড়া এলাকায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করেন। এ সময় তারা কেন্দ্রে ভাঙচুরের চেষ্টা করলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাদারগঞ্জ থানা পুলিশ। পরে পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ অফিসের ডিজিএম ফারজানা ইয়াসমিনও সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কয়েকজন বিক্ষোদ্ধ গ্রাহক (নাম প্রকাশ না করার শর্তে) জানান, পল্লী বিদ্যুৎ মাদারগঞ্জ অফিসের আওতাধীন পুরো উপজেলায় ব্যাপক লোডশেডিং ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট চলছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ কারণেই তারা বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও কর্মসূচি পালন করছেন।

এদিকে পল্লী বিদ্যুৎ সমিতি মাদারগঞ্জ জোনাল অফিসের ডি.জি.এম. ফারজানা ইয়াসমিন জানান, কয়েকশ মানুষ বিদ্যুৎ কেন্দ্রের সামনে জড়ো হয়ে কেন্দ্রটি ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, মাদারগঞ্জে বিদ্যুতের চাহিদা ১৭ থেকে ১৮ মেগাওয়াট। কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট। এ অবস্থায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। ফলে সময়-অসময়ে লোডশেডিং দিতে হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লোডশেডিং কমানোর চেষ্টা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com