1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কাশ্মীরে ভারতীয় যৌথ অভিযানে নিহত আরও ৪

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের দক্ষিণের জেলা সোফিয়ানে ২৪ ঘণ্টায় দ্বিতীয়বারের মতো ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার ভারতীয় নিরাপত্তাবাহিনীর অভিযানে আরও চার জঙ্গি নিহত হয়েছে।

রোববার একই এলাকায় অভিযানে ৫ জঙ্গি নিহতের খবর দিয়েছিল প্রতিরক্ষা বিভাগ। তাতে ২৪ ঘণ্টায় ভারতীয় যৌথ অভিযানে ৯ জঙ্গি মারা গেলো।

একজন পুলিশ কর্মকর্তা জানান, জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে আজ সকালে সোফিয়ানের পিনজোরা এলাকা ঘিরে রাখে নিরাপত্তাবাহিনী এবং তল্লাশি অভিযান চালায়।

জঙ্গিরা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে এই অভিযান বন্দুকযুদ্ধে পরিণত হয়। তাতে মারা যায় চার জঙ্গি।

জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত না হওয়া থেকে তরুণদের রক্ষা করার নতুন নীতি অনুযায়ী পুলিশ নিহত জঙ্গিদের পরিচয় কিংবা তাদের সংগঠনের নাম গোপন রেখেছে।

রোববার জেলার রেবান এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পাঁচ হিযবুল মুযাহিদীনের সদস্য মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com