1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না : ডিএমপি কমিশনার

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নববর্ষের প্রস্তুতি নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাকার বিভিন্ন অনুষ্ঠানস্থলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর আরও বাড়তি উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পহেলা বৈশাখ উদযাপিত হবে। ড্রোন ক্যামেরা, ডগ স্কয়াড, পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হচ্ছে।

মুখোশ পরা প্রসঙ্গে শেখ মো. সাজ্জাত আলী বলেন, মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না। শব্দদূষণ হয় এমন বাঁশি বাজানো যাবে না। নারী ও শিশুদের সতর্ক করে তিনি বলেন, নারী ও শিশুরা যেন সতর্কতার সঙ্গে ভিড় এড়িয়ে ছায়ানটের অনুষ্ঠানে আসেন।

এর আগে, র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এদিন সকালে রমনা বটমূলসহ নববর্ষ উৎসবে র‌্যাবের নিরাপত্তা ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

নববর্ষের নিরাপত্তা নিয়ে র‌্যাবের মহাপরিচালক বলেন, নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি, উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে।

বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

একেএম শহিদুর রহমান বলেন, নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইভটিজিং যাতে না হয়, সে জন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে।

ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া বিষয়ে তিনি আরও বলেন, চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হবে। কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com