1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুন, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক : সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার দেশটির পূর্বাঞ্চলে রাস তানুরা এলাকায় রোববার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, রোববার (২৮ জুন) রাস তানুরায় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

হরমুজ প্রণালীর পশ্চিমে অবস্থিত এই রাস তানুরা এলাকাটি আরামকোর গুরুত্বপূর্ণ তেল টার্মিনালের জন্য পরিচিত। মাত্র তিন দিন আগে, প্রায় চার মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে এই টার্মিনাল থেকে আবার অপরিশোধিত তেল রফতানি শুরু হয়েছিল।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। তবে দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com