1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল: ঢাবি ভিসি

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

এ যাবৎকালের সর্ববৃহৎ ও বৈচিত্র্যপূর্ণ বৈশাখী আয়োজন মানে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ এবার হয়েছে-এ কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, মাত্র ৮ দিনের মধ্যে এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। নানা ষড়যন্ত্র মোকাবিলা করে এ আয়োজন সফল হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কঠিন সময়ে সাংবাদিকরা আমাদের সাথে নিরবচ্ছিন্নভাবে ছিলেন বলেও ধন্যবাদ জানান তিনি।

বাংলা নববর্ষে বাংলাদেশের আপামর দেশবাশীকে সম্মান ও শুভেচ্ছা জানাই এ কথা উল্লেখ করে তিনি বলেন, এবার অনেক বাধা বিপত্তি ছিল, অযৌক্তিক প্রতিবন্ধকতার সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। সবার সহযোগীতায় সেগুলো অতিক্রম করতে পেরেছি।

তিনি আরও বলেন, বড় মাপের একটি উৎসব আমরা বাধা-বিপত্তি ছাড়া শেষ করতে পেরেছি।উপাচার্য বলেন, যে উদ্দ্যেশ্য নিয়ে জাতিসংঘ আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল, সেখানে তিনটি বিষয়। একটি ছিল আমাদের যত নৃগোষ্ঠী আছে এবং সংস্কৃতি আছে তা যেন তুলে ধরতে পারি। এবার কিন্তু সেটিই করা হয়েছে। এবার সব থেকে জাকজমকপূর্ণ এবং সবচেয়ে বৈচিত্রপূর্ণ শোভাযাত্রা বের করা হয়েছে।

তিনি বলেন, ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ আয়োজন করতে ৮ কর্মদিবস আমরা পেয়েছিলাম, কিছুটা ষড়যন্ত্র ছিল কিন্তু তারমধ্যেও শিক্ষকরা ও শিক্ষার্থীরা মিলে সব কাজ করেছেন।বহু মানুষের রক্তের বিনিময়ে ২৪ এর গণঅভ্যুত্থানে যে সম্ভাবনার দ্বার উম্মোচিত হয়েছে তা যেন আমরা হারাতে না দেই বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com