1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নালায় নিখোঁজের ১৪ ঘণ্টা পর খালে ভেসে উঠলো শিশুর মরদেহ

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রামের নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাসের শিশু সেহেরিশকে চাক্তাই খালে ভাসতে দেখা গেছে। নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর স্থানীয়রা তার মরদেহটি খালে ভাসতে দেখে উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৯ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে শিশুটির মরদেহ দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় বলে জানান উদ্ধারকারী বাহিনীটির উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ আব্দুল্লাহ।

মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সকালে চাক্তাই খালে শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাকলিয়া থানার চাক্তাই খালের চামড়াগুদাম অংশে সকাল ১০টা ১০ মিনিটের দিকে সেহেরিশের মরদেহ ভাসতে দেখে কয়েকজন যুবক। এসময় তারা মরদেহটি খাল থেকে পাড়ে তুলে আনেন। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। পরিচয় নিশ্চিতের পর আইন অনুসারে শিশুটির পরিবারকে মরদেহটি হস্তান্তর করা হবে।

এর আগে, শুক্রবার রাত ৮টার দিকে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চকবাজার থানার কাপাসগোলার নবাব হোটেলের পাশের হিজরা খালের নালায় পড়ে যায়। রিকশাআরোহী শিশুটির মা সালমা ও দাদী আয়েশাকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিল শিশুটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com