1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

‘তোদের চৌদ্দগোষ্ঠী খেয়ে ফেলব’, পুলিশ সদস্যকে ইনু

  • আপডেট টাইম :: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাফ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর খবর পাওয়া গেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে।

আজ রবিবার (২০ এপ্রিল) সকালে গণহত্যার মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের প্রিজনভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাফ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে। এটা আমার জন্য অমর্যাদাকর।’

এ সময় শাহজাহান খানের আইনজীবী বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন। পরে ট্রাইব্যুনালে বিচারক কী হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান।

ট্রাইব্যুনালকে পুলিশ সদস্য নুরুন্নবী জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়।

অপর পুলিশ সদস্য শহীদুল বলেন, “প্রিজন ভ্যান থেকে নামানোর সময় আমাদের রাজাকারের বাচ্চা বলা হয়। বলা হয়, তোদের দেখে নেব। এ সময় হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন, ‘তোদের চৌদ্দগোষ্ঠী খেয়ে ফেলব।’ হাজতখানায় এসে মিটিং করে তারা ফের পুলিশ সদস্যদের হুমকি দেন।”

তবে কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাজাহান খান, কামরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, তারা এসব বলেননি। সব মিথ্যা।

এর জবাবে ট্রাইব্যুনাল বলেন, ‘কোনো আসামি যদি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং পুলিশ সদস্যরাও যেন বাড়াবাড়ি না করেন সেদিকে খেয়াল রাখতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com